শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ফারুকের শারীরিক অবস্থার উন্নতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

অভিনেতা ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক জটিল রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত মার্চ থেকেই তিনি সেই হাসপাতালে ডা. লাইয়ের তত্ত্বাবধানে আছেন। সেখানে ভর্তি হওয়ার পর বেশ কিছুদিন আইসিইউতে ছিলেন। তার শারীরিক অবস্থার উন্নতির কারণে পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

এখন কেবিনে থেকেই ফারুকের চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন তার একমাত্র ছেলে শরৎ। তিনি বলেন, ‘আব্বু প্রতিনিয়তই সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসক বলেছেন, তিনি পূর্ণ সুস্থ হবেন, তবে ধীরে ধীরে। এখন মাঝে মধ্যেই টেলিফোনে আব্বুর সঙ্গে কথা হয়। আমাদের খোঁজখবর নেন। সবার কুশলাদি জানতে চান। তখন মনে হয় তিনি একেবারেই সুস্থ। আব্বুর অবর্তমানে তার ব্যবসায়িক কাজগুলো আমি এবং আমার বোন পরিচালনা করছি। তবে রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে আছে। তিনি ফিরলেই সেগুলো আবার সক্রিয় হবে। সবাই তার জন্য দোয়া করবেন।’ এদিকে ফারুকের সঙ্গে সার্বক্ষণিক সিঙ্গাপুরে অবস্থান করছেন তার স্ত্রী ফারহানা ফারুক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD