শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :

সিদ্ধার্থের মৃত্যুতে অসুস্থ হয়ে কোমায় ভক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

বিগ বস বিজয়ী খ্যাত সিদ্ধার্থ শুক্লার অকালপ্রয়াণে স্তম্ভিত গোটা ভারত। সিদ্ধার্থের পরিবার, বন্ধু বান্ধবের পাশাপাশি তার এই মৃত্যু সংবাদ মেনে নিতে পারছেন না অনুরাগীরা। এরইমধ্যে প্রিয় তারকার মৃত্যুতে কোমায় চলে গিয়েছেন সিদ্ধার্থের এক ভক্ত।

বৃহস্পতিবার সিদ্ধার্থের একজন ফ্যান অভিনেতার মৃত্যুর খবর পেয়ে হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়েন। নিজের বাড়ির বাথরুমেই জ্ঞান হারান তিনি। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, প্রিয় মানুষের মৃত্যু মেনে নিতে পারেনি, তার জেরেই কোমায় চলে যায় সিদ্ধার্থের ওই ভক্ত।

টুইটারে ওই ভক্তের অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর জানা যায় অনেক ভক্ত সিদ্ধার্থের মৃত্যুতে অসুস্থ হয়ে পড়েছে।

এদিকে সিদ্ধার্থের ভক্তরা অনেকরই দাবি করেছিল যে সুশান্ত সিং রাজপুতের মতোই বলিউডে স্বজনপ্রীতির শিকার হয়েছেন অভিনেতা। ফেসবুকে তৈরি হয়েছিল নতুন গ্রুপ ‘জাস্টিস ফর সিদ্ধার্থ শুক্লা’। এরপর সিদ্ধার্থের মা তার ফ্যানেদের উদ্দেশ্যে বলেন, সিদ্ধার্থের মৃত্যুতে কোনও রহস্য নেই। ‘অস্বাভাবিক’ বা ‘মানসিক অবসাদ’-এর মতো শব্দও তার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে তিনি গুজব বন্ধ করতে বলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD