শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :

সিনেমায় ফার্নিচারের মতো ছিলাম: রিমি সেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

বলিউড অভিনেত্রী রিমি সেন। ‘ধুম’, ‘ফির হেরা ফেরি’, ‘হাঙ্গামা’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন। তবে তিনি মনে করেন, এই সিনেমাগুলো তার অভিনয় ক্যারিয়ারে খুব বেশি প্রভাব ফেলেনি।

এক সাক্ষাৎকারে রিমি বলেন, ‘আমি খুব একটা পরিপক্ক ছিলাম না। বয়স কম ছিল, মাত্রই শুরু করেছিলাম, অনেক কাজও পাচ্ছিলাম এবং স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। শুধু টাকার জন্য কাজ করেছি।’

তিনি আরো বলেন, ‘আমি ধুম, ফির হেরা ফেরি, হাঙ্গামা, গোলমাল সিনেমায় অভিনয় করেছি, সব সিনেমাতেই আমি ফার্নিচারের মতো ছিলাম। সেই সময় ফিল্ম ইন্ডাস্ট্রি পুরুষদের দ্বারা নিয়ন্ত্রণ হতো। এখন যেমন গল্পই প্রধান হিরো। কিন্তু সেই সময় অভিনেতারাই ছিল একমাত্র হিরো। ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে সেই ধারণা বদলে গেছে।’

অন্য এক সাক্ষাৎকারে রিমি জানান, আশুতোষ গোয়াড়িকরের ‘স্বদেশ’ ও রাজকুমার হিরানির ‘মুন্নাভাই এমবিবিএস’ সিনেমার জন্য অডিশন দিয়েছেন তিনি। কিন্তু কোনোটিতেই সুযোগ পাননি। তিনি বলেন, ‘এরকম বেশ কয়েকটি সুযোগ হাত ছাড়া হওয়ার ঘটনা রয়েছে। কিন্তু এগুলো অভিনয়শিল্পীদের কাজের অংশ। বিষয়গুলোকে ইতিবাচকভাবেই নেওয়া উচিত।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD