শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

সিয়াম-দীঘির রোম্যান্সে মুগ্ধ দর্শক!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

‘জংলি’র নতুন লুক প্রকাশের পর এবার মুক্তি পেলো সিনেমাটির প্রথম গান ‘জনম জনম’। রোম্যান্টিক ঘরানার এ গানটিতে ঢাকাই নায়ক সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দীঘি। যেখানে তাদের অসাধারণ রসায়ন দেখে মুগ্ধ দর্শকেরা।

বলা বাহুল্য, ‘জনম জনম’ গানের মাধ্যমে নায়ক সিয়ামকে সেই চকলেট হিরো হিসেবে দেখা পেল দর্শকেরা। এছাড়াও সিয়াম-দিঘির জুটিকে বেশ ভালো মানিয়েছে বলেও মন্তব্য করেন অনেকে।

‘জনম জনম’ গানের কথা ও সুর করেছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা; যেখানে প্রথমবারের মতো সিনেমার আবহ সংগীতে কাজ করলেন তারা। গানের সংগীতায়োজনে ছিলেন ইমরান মাহমুদুল।

এদিকে ‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হবেন। সিনেমাটির নির্মাণশৈলীর দায়িত্বে রয়েছেন নির্মাতা এম রাহিম। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD