বলিউড ইন্ডাস্ট্রি ও টেলিভিশন জগতের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে পরিচিত সুরেখা সিকরি। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত ৮ সেপ্টেম্বর জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রীকে। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
কিন্তু ৭৫ বছর বয়সী এই অভিনেত্রীর অবস্থা আশাঙ্কাজনক বলে জানিয়েছে ক্রিটিকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। এমনকি তিনি ঠিকভাবে সাড়া দিচ্ছেন না বলেও জানান তারা।
এদিকে, সুরেখার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার নার্স গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন, ‘তার (সুরেখা সিকরি) আর্থিক অবস্থা ভালো না। তাই তাকে উন্নত মানের কোনো হাসপাতালে ভর্তি করানো সম্ভব হয়নি। কেননা সেখানকার খরচ অনেক ব্যয়বহুল।”
এরপরই বলিউডের এই অভিনেত্রীর চিকিৎসায় সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন অভিনেতা সোনু সুদ।
লাইটনিউজ