সম্প্রতি মৃত্যু হওয়া বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে ‘হ্যাশ মিটু’ মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল বলে দাবি করেছেন চিত্রনাট্যকার অপূর্ব আসরানি। তিনি বলেন, যখন সুশান্তকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল তখন সবাই কোথায় ছিলেন সবাই!
সম্প্রতি একটি টুইট করেন অপূর্ব আসরানি। যেখানে তিনি জানান, সুশান্তকে দিনের পর দিন ধরে ‘স্কার্ট চেজার’ বলা হত। মিটু-র মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়। বলা হত সুশান্ত নাকি কাজের জায়গায় ঝামেলা তৈরি করেন। ওইসব অভিযোগ যখন উঠছিল, তখন সবাই চুপ করে ছিলেন। এরপরই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত। অভিনেতার মৃত্যুর পর আবার তাকে মানসিকভাবে অবসাদগ্রস্ত বলে দাগিয়ে দেওয়া হয়। সুশান্তের বিরুদ্ধে যখন মিটু -র মিথ্যে অভিযোগ করা হয়, তখন সবাই কেন চুপ করেছিলেন! কেন কথা বলেননি বলে প্রশ্ন তোলেন বলিউডে এই চিত্রনাট্যকার।
প্রসঙ্গত, দিল বেচারার শ্যুটিংয়ের সময় সুশান্ত নাকি সহঅভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘির শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ তোলা হয়। যা নিয়ে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হন সুশান্ত। এবং সঞ্জনা পরে স্পষ্ট জানিয়ে দেন, সুশান্ত তার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি। এমনকী, ছবির পরিচালক মুকেশ ছাবড়াও সুশান্তের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে নস্যাত করে দেন। শোনা যায়, ওই ঘটনার পরই বিমর্ষ হয়ে পড়েন সুশান্ত।
লাইট নিউজ