শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :

সুশান্তের নামে নামকরণ হবে দিল্লির রাস্তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নামে শিগগিরই দক্ষিণ দিল্লির একটি রাস্তা নামকরণ করা হবে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

সুশান্ত সিং রাজপুতের স্মরণে অ্যান্ড্রিউস গঞ্জ এলাকার নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে বলিউডের এই অভিনেতার নামে নমকরণ করা হবে।

দক্ষিণ দিল্লির মিউনিসিপ্যাল করপোরেশন কংগ্রেস কাউন্সিলর অভিষেক দত্ত এই সড়কটির নাম পরিবর্তন করে সুশান্তের নামে করার প্রস্তাব দিয়েছেন। ২০২০ সালের সেপ্টেম্বরে প্রস্তাবটি দাখিল করা হয়েছে। শিগগিরই সেটি পাস হবে বলে জানিয়েছেন অভিষেক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ছিলো প্রয়াত এই অভিনেতার ৩৫তম জন্মদিন। বিশেষ এই দিনটিকে সুশান্ত ডে বলে ঘোষণা দিয়েছিলেন তার ভক্তরা।

পাশাপাশি ভাইয়ের স্মরণে ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে ৩৫ হাজার মার্কিন ডলারের স্কলারশিপ ফান্ড গড়েছেন বলিউডের এই অভিনেতার বোন শ্বেতা সিং।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD