বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুশান্তের মৃত্যুতে অচেতন করার বন্দুক ব্যবহার করা হয়েছিল?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

সুশান্তকে মারার জন্য অচেতন করার বন্দুক ব্যবহার করা হয়ে থাকতে পারে। সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী এমনই দাবি করেন। তাঁর সেই টুইট ভাইরাল হয়ে যায়। আর এরপরই সুশান্ত মৃত্যুর ঘটনায় সিবিআই, ইডির পাশাপাশি এন আইএ-তদন্ত করুক এমনই দাবি করেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

টুইটার ব্যবহারকারী লেখেন, আজ অচেতন করার বন্দুকের (Stun Gun) ব্যবহার সম্পর্কে পড়লাম। যে দাগগুলো ছিল, সেগুলো অচেতন করার এই বন্দুকের ব্যবহারেই হওয়া সম্ভব। পঙ্গু করে দিতে এধরনের বন্দুক ব্যবহার করা হয়ে থাকে।

এই টুইটটি ভাইরাল হয়ে যাওয়ায় নজর এড়ায়নি বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি লেখেন, কীভাবে এই বন্দুকটি আরব সাগরের সীমান্তবর্তী দেশ থেকে চোরাপথে আনা হয়েছিল? এন আইএ-এর এই তদন্তে যোগ দেওয়া উচিত।”

প্রসঙ্গত, সম্প্রতি সুশান্তের মৃতদেহ যে অ্যম্বুলেন্স চালক নিয়ে গিয়েছিলেন, তিনি দাবি করেন, সুশান্তের পা মোচরানো ছিল। গোটা দেহ হলুদ হয়ে গিয়েছিল।

এদিকে সুশান্ত মামলায় ইতোমধ্যেই তদন্ত শুরু করছে সিবিআই। এই মামলায় ইতোমধ্যেই সুশান্তের বাবা, ও বোন মিতু সিংয়ের বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই তদন্তের শুরুতেই সুশান্তকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন সুশান্তের বাবা কে কে সিং রাজপুত। আনন্দবাজার

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD