বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

সুশান্তের মৃত্যু ছিলো আত্মহত্যা: এআইআইএমএস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) মেডিকেল বোর্ড। তারা এই অভিনেতার মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগকে অস্বীকার করেছেন। আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, এআইআইএমএসের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত বলেন, ছয় সদস্যের এই মেডিকেল বোর্ড ৩৪ বছর বয়সী সুশান্তের মৃত্যুর তদন্তকারী কেন্দ্রীয় তদন্ত বোর্ডের কাছে ‘বিষক্রিয়া এবং শ্বাসরোধ’ এর দাবি খারিজ করে দিয়েছেন।

ফরেনসিক মেডিকেল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকা গুপ্ত সাংবাদিকদের জানান, এটি আত্মহত্যাজনিত মৃত্যুর ঘটনা। আমরা আমাদের তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) কাছে জমা দিয়েছি। গলায় ফাঁস ছাড়া তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলো না। এছাড়াও সুশান্তের শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্নও ছিলো না।

প্রসঙ্গত, গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্টে ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের লাশ উদ্ধার করে পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD