শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

সুস্মিতার প্রত্যাবর্তনের একঝলক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

দীর্ঘ পাঁচ বছর পর আবার অভিনয়ে ফিরছেন সুস্মিতা সেন। সবশেষ ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘নির্বাক’-এ দেখা গেছে তাকে। এবার ‘আরিয়া’ নামে একটি সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে আবার প্রত্যাবর্তন করছেন বলিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘আরিয়া’র টিজার। সেটি ইনস্টাগ্রামে শেয়ার করে নিজের প্রত্যাবর্তনের একঝলক দেখিয়েছেন তিনি। এর ক্যাপশনে ৪৪ বছর বয়সী এই তারকা লিখেছেন- “আপনারা ডেকেছেন আমি চলে এসেছি।”

সিরিজটির টিজার প্রকাশের পাশাপাশি সুস্মিতা তার ভক্তদের কাছে জানতে চেয়েছেন এর গল্প সম্পর্কে। সিরিজটি কোন গল্পের ভিত্তিতে নির্মিত হয়েছে সেটি সম্পূর্ণ বলতে না পারলেও তার কাছাকাছিও যদি কেউ যেতে পারে তাহলে তার সঙ্গে লাইভ আড্ডা দেবেন সুস্মিতা।

সিরিজটির চিত্রনাট্য লিখেছেন ‘নির্জা’ ছবির লেখক রাম মাধভানি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD