শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

সৃজিত-মিথিলার জন্য মমতার উপহার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

শুরু হয়ে গেছে উৎসবপ্রেমী বাঙালির পূজা। করোনাকালীন এই সময়ে অনেকে মাস্ক পরেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছেন, অনেকে আবার বাড়ি থেকে ভার্চুয়াল প্রতিমা দর্শন করার সুযোগ নিচ্ছেন।

গত বছরের ডিসেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ওপার বাঙলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও এপার বাঙলার অভিনেত্রী মিথিলা। সেই সুবাদে পদ্মাপারের বউমার কলকাতায় এই প্রথম দুর্গাপূজা।

পূজা উপলক্ষে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর থেকে উপহার পেলেন সৃজিত-মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মমতার থেকে পাওয়া উপহারগুলোর ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা।

মিথিলার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে- তার জন্য একটি নীল রঙের শাড়ি পাঠিয়েছেন মমতা এবং সৃজিত উপহার পেয়েছেন লাল রঙের পাঞ্জাবী।

উপহারের ছবিগুলো শেয়ার করে মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়েছেন এই তারকা দম্পতি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD