মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সেই ফজর আলীর পাশে ওসি দেবদুলাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

‘স্ত্রীর চিকিৎসার ব্যয়ে নিঃস্ব, বসতভিটা হারিয়ে ত্রিপলের নিচে বসবাস’ শিরোনামে সুনামগঞ্জের দোয়ারাবাজারের সুলতানপুর গ্রামের দরিদ্র ফজর আলী নিয়ে ৮ ফেব্রুয়ারি আরটিভিতে সংবাদ প্রকাশ হয়। এর পর দেশ-বিদেশের অনেকেই ফজর আলীর পাশে দাঁড়িয়েছেন। ফজর আলীকে সহযোগিতা করার জন্য অনেকেই এগিয়ে এসেছেন।

রোববার ফজর আলীকে শীতবস্ত্রসহ খাদ্য সামগ্রী দিয়েছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর। সুলতানপুর গ্রামে গিয়ে ফরজ আলীর হাতে চাল, ডাল, তেল, লবণ, আলু, দুধ, শীতবস্ত্র হিসেবে কম্বল ও নগদ টাকা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জহির উদ্দিন, থানার বীট অফিসার এসআই মো. সম্রাজ মিয়া, ইউপি সদস্য ওমর গণি, ইউপি সদস্য আহসান হাবীব প্রমুখ।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, কিছুদিন আগে ফজর আলীকে নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। আমার বন্ধুরা প্রতিবেদন দেখে আমার সাথে যোগাযোগ করে। আমি নিজেও খোঁজ খবর নিয়ে আজ ফজর আলীকে দেখতে গিয়েছিলাম। নিঃস্ব কৃষক ফজর আলীর পাশে দাঁড়ানোর অভিপ্রায়ে আজ তার বাড়িতে গিয়ে তার হাতে কিছু সহায়তা আমার তোলে দিয়েছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD