রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সেলিমা রহমান করোনা আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বুধবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।

বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে সেলিমা রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

শায়রুল কবির জানান, পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সেলিমা রহমান। তার চিকিৎসা খোঁজখবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD