শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :

সোনমের বাড়ির এক সোফার দাম ১৮ লাখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

বলিউড ‘ফ্যাশনিস্টা’ সোনম কাপুর। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে নিজস্ব ফ্যাশন নিয়ে হাজির হন এ অভিনেত্রী। প্রতিবারই তার পোশাকে থাকে নতুনত্বের ছোঁয়া।

তবে শুধু নিজের পোশাক নয়, বলিউডের এই সুন্দরীর বাড়ির অন্দরমহলেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া।

২০১৮ সালে লন্ডন প্রবাসী ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। এরপর স্বামীর সঙ্গে সোনমও পাড়ি জমান লন্ডনে।

সম্প্রতি ‘আর্কিচেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়া’ (Architectural Digest India) ম্যাগাজিনের কভার ফটোশুটের জন্য নিজের লন্ডনের বাড়ির দরজা খুলে দেন সোনম কাপুর।

ম্যাগাজিনের সেপ্টেম্বর এবং অক্টোবর ইস্যুর কভার ফটোতে জ্বলজ্বল করছেন সোনম।

ফটোশুটের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, চার্লস জেফরির পার্পেল রঙের পোশাকে মারিও বেলিনি নীল এবং টিল কামালোন্ডা সোফার ওপরে দাঁড়িয়ে আছেন বলিউডের এই সুন্দরী।

তবে চমকপ্রদ তথ্য হলো- তিনজন বসা যাবে এমন এই সোফার ভারতীয় মূল্য ১৮ লাখ রুপি।

তবে ম্যাাগাজিনের শুট বাড়িতে করতে নার্ভাস ছিলেন সোনম কাপুর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমে, আমি আমাদের বাড়ি এবং অফিস অন্দরমহল খোলার বিষয় ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু আমি দ্রুত বুঝতে পারলাম আমি সঠিক হাতেই রয়েছি। আমি এখন আমাদের প্রিয় স্থানের ছবিগুলো শেয়ার করতে পেরে রোমাঞ্চিত এবং উত্তেজিত।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD