বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সোনাক্ষীকে হয়রানি, গ্রেপ্তার এক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

বলিউড তারকা সোনাক্ষী সিনহাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়রানির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

শশীকান্ত গুলাব যাদব নামের ওই ব্যক্তিকে মহারাষ্ট্রের অরঙ্গবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি রেস্তোরাঁর ম্যানেজার।
ভারতীয় গণমাধ্যমের খবর, সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষীকে হয়রানি করেন সম্প্রতি এমন কয়েকজনের তালিকা তৈরি করে এই অভিনেত্রীর টিম। এ নিয়ে ১৪ আগস্ট একটি এফআইআর দায়ের করা হয়। এরপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

দিন খানেক আগে ‘আব ব্যাস’ নামে একটি ক্যাম্পেইন চালু করেন দাবাং খ্যাত নায়িকা। তখন সোশ্যাল মিডিয়ায় হয়রানির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন তিনি।
সেসময় সোনাক্ষী সোশ্যাল অ্যাকাউন্টে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন সবাইকে। তবুও কিছু মানুষ বিষয়টি আমলে নেননি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD