বেশ কিছুদিন থেকেই অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালের প্রেম চলছে, এটা কারো অজানা নয়।
একবার তো জাহির নিজে প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা। যদিও সোনাক্ষী সিনহা বরাবরই জাহিরকে বন্ধু বলে এসেছেন। কিন্তু সোনাক্ষীর সঙ্গে জহিরের মেলামেশা সবটাই কাড়ে সকলের।
নোটবুক দিয়ে ফিল্মি দুনিয়ায় আত্মপ্রকাশ করেছেন জহির ইকবাল।
তাঁর অভিনয়ও যথেষ্ট প্রশংসিত। তবে এখনো পুরোপুরিই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেন নি নায়ক-নায়িকা। সম্প্রতি, একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দুজনেই জানিয়েছেন যে, অবশেষে তাঁরা তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করবেন তাঁদের অভিনীত একটি গানের মাধ্যমে। যার নাম ‘ব্লকবাস্টার জোড়ি’।
একটি সূত্র বলছে, আগামী মাসে, সোনাক্ষী এবং জাহির উভয়ই তাঁদের সম্পর্ককে অফিসিয়ালি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যেই তাঁদের এক গানের শ্যুটিং শেষ হয়েছে।
শিগগিরই গানটি প্রকাশ হবে। তবে গতমাসে সোনাক্ষীর জন্মদিনে, জহির সোনাক্ষীর সঙ্গে একটি ভিডিও দিয়ে ভালোবাসার প্রকাশ করেছেন। তবে তাঁদের সমস্ত প্রেম বিনিময় সত্ত্বেও, দুজনে জনসমক্ষে কখনো তাঁদের সম্পর্কের কথা নিশ্চিত করেনি, তবে এবার ব্লকবাস্টার জোড়ির মাধ্যমে বড় ঘোষণা করতে চাইছেন সোনাক্ষী এবং জহির।
সোনাক্ষী সিনহাকে অ্যামাজন প্রাইমের একটি কপ সিরিজে দেখা যাবে। আর এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে আত্মপ্রকাশ করছেন তিনি। একজন পুলিশ অফিসার হিসাবে ধরা দেবেন সোনাক্ষী সিনহা।
অন্যদিকে জহিরকে পরবর্তীতে দেখা যাবে, সালমান খানের সঙ্গে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে। যেখানে আরো অভিনয় করছেন, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, পূজা হেগড়ে।