শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’ ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০

স্টাফকে গাড়ি উপহার দিলেন জ্যাকলিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

দু’দিন আগে টপলেস ফ্লোরাল ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে খবরের শিরোনামে এসেছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। এবার এক স্টাফ মেম্বারকে গাড়ি উপহার দিয়ে আলোচনায় এসেছেন বলিউডের এই অভিনেত্রী।

দশেরার দিন স্টাফকে গাড়ি উপহার দেওয়ার সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জ্যাকলিন। যেখানে ওই স্টাফের হাতে গাড়ির চাবি তুলে দিতে দেখা গেছে জ্যাকলিনকে। একইসঙ্গে ওই স্টাফের সঙ্গে মিলে করেছেন পূজাও। এসময় ট্রাফিক পুলিশের পোশাকে দেখা গেছে শ্রীলঙ্কান এই সুন্দরীকে।

জ্যাকলিনের এক ঘনিষ্ঠসূত্র জানান, “দশেরার শুভদিনে ওই স্টাফ মেম্বারকে গাড়িটি উপহার দিয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। এই স্টাফ মেম্বার জ্যাকলিনের সঙ্গে তার বলিউড যাত্রা শুরুর আগে থেকে রয়েছেন। জ্যাকলিন জানতেন না কবে গাড়িটি ডেলিভারি করা হবে। তাই তিনি যখন সে বিষয়ে জানতে তখনই ছবির সেট থেকে সরাসরি গাড়িটি নিতে চলে আসেন। এ কারণে তাকে ট্রাফিক পুলিশের পোশাকে দেখা গেছে।”

এর আগে জ্যাকলিন তার মেকআপ আর্টিস্টকেও একটি গাড়ি উপহার দিয়েছিলেন।

জ্যাকলিনের হাতে এই মুহূর্তে রয়েছে ‘কিক টু’ ছবির কাজ। যেখানে তার বিপরীতে দেখা যাবে সালমান খানকে। এছাড়াও ‘ভুত পুলিশ’ ছবির শুটিং করছেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD