শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

স্ট্রোক কেন হয়, কীভাবে হয়?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১

দেশে মানব মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো স্ট্রোক। বর্তমানে স্ট্রোকজনিত মৃত্যু শুধু জাতীয় সমস্যা নয়; বিশ্বজনীন সমস্যা। স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে।

এ ব্যাপারে পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেটের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, মস্তিষ্কের রক্ত সরবরাহের বিঘ্নতার ফলে কোষের মৃত্যুজনিত কারণে স্ট্রোক হয়। ফলে মস্তিষ্কের কিছু অংশ্য ঠিকভাবে কাজ করতে পারে না।

তিনি বলেন, ১৯৭০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও স্ট্রোকের একটা সংজ্ঞা নির্ধারণ করেছিল এভাবে- স্ট্রোক হলো মস্তিষ্কের রক্তপ্রবাহের ত্রুটির ফলে উদ্ভূত স্নায়ুবিক ঘাটতি যা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যমান থাকে বা ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুর মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। যদিও বর্তমানে এই সংজ্ঞাটিতেও কিছু সংশোধন আনা হয়েছে।

অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, কোনো কারণে মস্তিষ্কের রক্তবাহী ধমনীর পথ সংকীর্ণ হয়ে বা বাধাপ্রাপ্ত হয়ে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে মস্তিষ্কের কোষ অক্সিজেনের অভাবে নিস্তেজ হয়ে যায়। এটাই স্ট্রোক।

স্ট্রোক শব্দটি কয়েক শতাব্দী পুরোনো। শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল ১৫৯৯ সালের দিকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD