শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :

স্ত্রী-কন্যার ছবি দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানালেন বিরাট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

‘যে কোনও মানুষের জন্য সন্তানের জন্মের সাক্ষী থাকাটা সবচেয়ে শিহরণ জাগানো, অবিশ্বাস্য এবং ভাষায় প্রকাশ না করতে পারা একটা অভিজ্ঞতা। সেটির সাক্ষী থাকার পর, তুমি উপলব্ধি করতে পারো আসল শক্তি কাকে বলে, নারীদের ক্ষমতা ঐশ্বরিক… সেই কারণেই ঈশ্বর তাদের ভেতরেই জীবনের জন্ম দেয়…কারণ তারা পুরুষদের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। আমার জীবনে সবচেয়ে নির্ভীক, সহমর্মী, শক্তিশালী মেয়েকে (আনুশকা শর্মা) জানাই নারী দিবসের শুভেচ্ছা, আরও একজন যে নিজের (ভামিকা) মায়ের মতোই বড় হয়ে উঠবে। আর এই পৃথিবীর সকলে মেয়েদের জানাই নারী দিবসের শুভেচ্ছা।’

সোমবার (০৮ মার্চ) নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্ত্রী আনুশকা শর্মা ও মেয়ে ভামিকার একসঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে এভাবেই সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

গত ১১ জানুয়ারি প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। মেয়ের জন্মের আগেই এই তারকা দম্পতি জানিয়ে দিয়েছিলেন তারা তাদের সন্তানকে প্রকাশ্যে আনবেন না।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে আনুশকা বলেছিলেন, “আমরা অনেক চিন্তা-ভাবনা করেছি। জনগণের চোখের সামনে অবশ্যই আমরা আমাদের সন্তানকে বড় করতে চাই না। সোশ্যাল মিডিয়াতে কোনওভাবেই সন্তানকে যুক্ত করতে চাই না। এই সিদ্ধান্তটা সন্তানের উপর ছেড়ে দেওয়া উচিত। অন্যদের চেয়ে তোমার সন্তানকে বেশি স্পেশ্যাল হিসাবে গড়ে তোলাটা অনুচিত।”

নারী দিবসের শুভেচ্ছা জানানোর জন্য স্ত্রী ও কন্যার যে ছবিটি বিরাট শেয়ার করেছেন সেখানেও তার মেয়ে ভামিকার মুখটি দেখা যায়নি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD