শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :

সৎ মেয়েকে সঙ্গে নিয়ে হানিমুনে দিয়া!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১

ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে গত ১৫ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দিয়া মির্জা। এটি দিয়া ও বৈভব দু’জনেরই দ্বিতীয় বিয়ে।

বিয়ের দেড় মাস পর হানিমুনের জন্য স্বামী বৈভব রেখির সঙ্গে মলদ্বীপে পাড়ি দিয়েছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। ইতিমধ্যে সেখানকার বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন দিয়া।

ছবিগুলোর ক্যাপশনে দিয়া লিখেছেন, তপ্ত রোদে নির্জন দ্বীপে দুর্দান্ত সময় কাটছে।

দিয়ার এই ছবিগুলো তুলে দিয়েছেন তার স্বামী বৈভব রেখি। সেই কথাও ক্যাপশনে জানাতে ভোলেননি বলিউডের এই সুন্দরী।

তবে চমকপ্রদ তথ্য হলো- হানিমুনে বৈভবের মেয়ে সামায়রাকে নিয়ে গিয়েছেন দিয়া মির্জা।

সৎ মেয়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দিয়া। এরপরই এই সুন্দরীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজেনরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD