বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে ব্রিকসে যোগ দেওয়ার পর অসুস্থ চীন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ইরানের সঙ্গে যুদ্ধ শেষ পর্যায়ে: ট্রাম্প রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে পারে ভারত ও চীন বিদেশি শিক্ষার্থীদের লাগাম টানছে অস্ট্রেলিয়া, বন্ধ হচ্ছে পরিবার আনার সুযোগ ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন মাহমুদ আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে যেতে আবারও ভিসা দিলো না যুক্তরাষ্ট্র সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ

হজম সমস্যায় দুর্দান্ত সাত সমাধান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : হজমের সমস্যা সমাধানের জন্য কয়েকটি প্রাকৃতিক সহজ উপায় রয়েছে। শুধুমাত্র কয়েকটি নতুন অভ্যাস গড়ে তুলে হজমশক্তি বাড়িয়ে নেওয়া যায় খুব সহজেই। আর একটু নিয়ম মেনে চলতে পারলেই মুক্ত থাকা যায় হজম সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে।

১) প্রত্যেকটা খাবার ভালো করে চিবিয়ে খাবেন। খাবার যতোটা বেশি চিবিয়ে খাওয়া যায় ততোই আপনার হজমের জন্য ভালো।
২) শাক-সবজি বেশি পরিমাণে খাবেন। এতে স্বাভাবিকভাবে হজমের সমস্যা কমে আসবে। যেসব সবজি কাঁচা খাওয়া যায়, সেগুলি খেলে হজমশক্তি আরও বাড়বে।।
৩) চা পান করতে চাইলে গ্রিন টি পানের অভ্যাস করুন। এতে হজমশক্তি বাড়বে অবশ্যই। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই গ্রিন টি হজমশক্তি বাড়ায় এবং আমাদের পরিপাকতন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে।
৪) মাঝে মাঝে আদা চা পান করেতে পারেন। এটিও হজম শক্তি বাড়ায়।
৫) নিয়ম মেনে ক্যালসিয়াম যুক্ত খাবার খান। ক্যালসিয়াম আপনার পরিপাকতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করতেও বেশ সহায়তা করবে।
৬) মরিচের ক্যাপসাইসিন হজমশক্তি বৃদ্ধি করতে অনেক বেশি কার্যকরী। খাবারে একটু ঝাল দিয়ে খেতে পারলে স্বাভাবিকভাবেই হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
৭) টিনজাত প্রসেসড খাবার খেলে হজমে সমস্যা বাড়ে। কারণে এতে কেমিক্যাল ব্যবহার করা হয়। এসব খাবার খাওয়া বন্ধ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD