শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

হঠাৎ হেলিকপ্টারে উড়ে বরিশালে মিমি চক্রবর্তী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি শেয়ার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।

বৃহস্পতিবার সকালে আপলোড করা তার ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, কোথায় ঘুরতে বেরিয়েছেন তিনি। একটি ছবিতে তাকে দেখা যায়, চোখে রোদ চশমা, কোমরে ব্যাগ। হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছেন মিমি।

অন্য ছবিতে হেলিকপ্টারের ভেতবে বসেই সমতলের দৃশ্য দেখছেন এই নায়িকা।

ছবির ক্যাপশনে কিছুই লেখেননি মিমি। তাই জানার উপায় নেই, হেলিকপ্টারে উড়ে কোথায় যাচ্ছেন কলকাতার এ নায়িকা।

তবে ছবিগুলোর মন্তব্যের তলায় বাংলাদেশে ওয়েলকাম করে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। বাংলাদেশি নায়ক নিরব হোসেইনও তাকে স্বাগতম জানিয়েছেন কমেন্টে।

খোঁজ নিয়ে জানা গেল, বাংলাদেশে এসেছেন মিমি এদিন সকালের একটি ফ্লাইটে বাংলাদেশে এসেছেন মিমি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে, সেখান সোজা বরিশালে চলে যান তিনি।

হঠাৎ কেন বরিশালে এলেন মিমি?

সূত্র জানায়, সন্ধ্যায় বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ‘জয় বাংলা’ উৎসবের আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেই অনুষ্ঠানে যোগ দিতেই বরিশালে এসেছেন মিমি।

মিমি ছাড়াও ‘জয় বাংলা’ উৎসবে অংশ নিবেন গানবাংলার তাপস ও তার টিম ‘তাপস অ্যান্ড ফ্রেন্ডস’, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা, ফোক সম্রাজ্ঞী মমতাজ, বিদ্যা সিনহা মিম, তমা মির্জা। আরো থাকছেন ইমন, ঐশি, চিশতী বাউল, দোলা, বালাম, আনিকা, পারভেজ এবং লুইপাসহ অনেকে।

মিমির এটি বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে তিনি তাপসের মেয়ের বিয়েতে ঢাকায় এসেছিলেন প্রথমবারের মতো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD