বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

হলিউডপাড়ায় বাড়ি কিনতে চেয়েছিলেন সুশান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দুই মাস হয়ে গেল গতকাল ১৪ আগস্ট। এখনো পুলিশ এই তারকার মৃত্যুর রহস্যের কোনো কিনারা করতে পারেনি। ইতিমধ্যে অঙ্কিতা লোখান্ডে, কৃতি শ্যানন, পরিণীতি চোপড়া, বরুণ ধাওয়ানরা সিবিআই তদন্ত চেয়েছেন। শুরু থেকেই সুশান্তের পরিবার সিবিআই তদন্তের দাবি তুলে আসছে। সুপ্রিম কোর্ট এখনো সেই অনুমোদন দেননি। এর মধ্যেই প্রকাশিত হলো ডায়েরিতে লেখা সুশান্তের ২০২০ সালের পরিকল্পনা।

সিনেমা, বিজ্ঞাপন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, চুক্তি ও নানা কিছু থেকে গত পাঁচ বছরে গড়ে ৫০ কোটি রুপি আয় করেন সুশান্ত। এ অর্থ কীভাবে খরচ করবেন, তার একটা পরিকল্পনা করেছিলেন সুশান্ত। নিজের ছোটখাটো তিনটি প্রতিষ্ঠানও খুলেছিলেন, যার একটি ছিল প্রেমিকা রিয়া চক্রবর্তীর নামে। বিনিয়োগ ছাড়াই তিনটি প্রতিষ্ঠানেরই ব্যবসার অংশীদার ছিলেন রিয়ার ভাই শৌভিক। সুশান্তের ইচ্ছা ছিল, নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলবেন। সেখানে কেবল ভারতের নয়, সারা বিশ্বের মেধাবী তরুণ লেখক, পরিচালক ও সম্পাদকেরা তাঁদের স্বপ্নের কনটেন্ট তৈরি করবেন। বিজ্ঞানমনস্ক সুশান্তের ইচ্ছা খাতায় প্রযুক্তিনির্ভর স্টার্টআপ চালুর পরিকল্পনাও ছিল।

বলিউডের মাটিতে ধীরে ধীরে শক্ত ভিত গড়া এই অভিনেতার চোখ ছিল হলিউডে। ডায়েরির তৃতীয় পাতায় লেখা ছিল, ২০২২ সাল নাগাদ তিনি হলিউডের ছবিতে অভিনয় করবেন। ২০২৫ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাড়ি কিনবেন, এমন পরিকল্পনার কথাও লিখেছিলেন সুশান্ত। এসব কাজের জন্য একটি ‘ক্রিয়েটিভ টিম’ তৈরির কথা ভেবেছিলেন সুশান্ত। এ টিমের ম্যানেজার হিসেবে ভেবেছিলেন নিজের দুই বোন প্রিয়াঙ্কা আর মেঘাকে। এ ডায়েরির কোথাও সুশান্তের নিজের অবসাদ, হতাশা বা অ্যান্টিডিপ্রেশন বড়ির কথা উল্লেখ নেই।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD