বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

হাসপাতাল ছাড়লেন ফারুক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

যক্ষ্মায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল চিকিৎসা নিচ্ছিলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুখ। ২১ দিন চিকিৎসকদের পূর্ণ তত্ত্বাবধানে থেকে অবশেষে পেলেন ছাড়পত্র। হাসপাতাল ছেড়ে হোটেলে উঠেছেন তিনি।

শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

তিনি বলেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে শরীর ভীষণ দুর্বল। হাসপাতাল থেকে নিয়ে এলেও দুই দিন পরপর তার শারীরিক অবস্থার ফলোআপের জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। অ্যান্টিবায়োটিক সেবনের কারণে তার শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে।

দেশে নায়ক ফারুক দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। রাজধানীর দুটি হাসপাতালে তার চিকিৎসা করা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৩ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে স্বাস্থ্যপরীক্ষা করাতে যান তিনি। পরীক্ষায় অভিনেতার যক্ষ্মা ধরা পড়ে।

প্রায় পাঁচ দশক ধরে ঢালিউড চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নায়ক ফারুক। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD