শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

‘হাসির পাত্র’ মোশারফ করিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

জহির একজন বিখ্যাত কমেডি অভিনেতা। তার শুরুটা হয়েছিল মঞ্চ দিয়ে। তুমুল ব্যস্ততায় মঞ্চের সাথে তার বিচ্ছেদ ঘটেছে ১০ বছর আগে। ১৫ বছর ধরে সে এক টানা টেলিভিশন ও সিনেমায় কাজ করে যাচ্ছে। আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় সে জীবনে কোনো ব্রেক নিতে পারেনি। তবে এখন তার বয়স ৩৮। এই মাঝ বয়সে এসে তার আর কমেডি চরিত্রে অভিনয় করতে ভালো লাগছে না। আজকাল সে চেষ্টা করছে কিছু সিরিয়াস চরিত্রে কাজ করতে। কিন্তু তা কেউ দেখছে না। মিডিয়ার মানুষ ভেবেই নিয়েছে সে অন্যকিছু পারে না। দর্শক তাকে হাসির পাত্র হিসেবেই চায়।

এদিকে টিভি চ্যানেল, ডিরেক্টর, প্রোডিউসারের চাপ ক্রমশ বেড়ে যাচ্ছে। জহিরকে নিয়ে সবার কত কত প্রোজেক্টের প্ল্যান। সে বুঝতে পারছে না এগুলো থেকে কি করে মুক্তি পাবে। সবার আগে সে একজন শিল্পী। আর এই শিল্পীর মনের মূল্যায়ন করার মতো কেউ নেই।

জহিরের বান্ধবী এবং সহশিল্পী রিনি। তারা কিছুদিন পর বিয়ে করবে। রিনি জহিরকে তার মন যা চায় তাই করতে বলে। কিন্তু জহির চাইলেই তা পারছে না। আপকামিং প্রোজেক্ট নিয়ে অনেক কমিটমেন্ট করা হয়ে গিয়েছে। নানা পেপার পত্রিকায় অগ্রিম নিউজ ছাপা হয়ে গেছে, টাকার লগ্নি তো আছেই। এগুলো নিয়ে তাকে অনেক আইনি ঝামেলায় পড়তে হবে। অতএব তার পক্ষে বেঁচে থেকে এই লড়াইয়ে লড়া সম্ভব না। তাই জহির হার মেনে নেয়। এমনই এক গল্প নিয়ে নির্মত হয়েছে টেলিফিল্ম ‘হাসির পাত্র’।

মাসুম শাহরিয়ারের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন মোশারফ করিম, তিশা, শেখ মাহবুবুর রচমান, চাষী আলম, আশরাফুল আশীষ, ইমাদ ওয়াসেফ, মনিষা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টা ৫মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘হাসির পাত্র’।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD