মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

হিন্দু হয়েও মুসলিম ধর্ম পালন করেন অভিনেত্রী দুলারী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ শাহনাজ পারভিন দুলারী। দুলারী নামেই অধিক পরিচিত। রুপালি পর্দায় খল চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। আশির দশক থেকে এখন পর্যন্ত খল চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন এই অভিনেত্রী। এরই মধ্যে আট শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ‘বীর’ সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে জানালেন, হিন্দু হয়েও মুসলিম ধর্ম পালন করছেন তিনি।

দুলারী বলেন, ‘অভিনয় জগতে আসার পর বাড়ি গেলাম। কিন্তু আমার মা আমাকে বাড়িতে জায়গা দিল না। আমি মূলত হিন্দু। আমার নাম আল্পনা দুলারী দে। তবে আমি মুসলিম ধর্ম পালন করি। এখন আমার নাম শাহনাজ পারভিন দুলারী। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরবানি দিই, রোজার মাসে রোজা রাখি। আমি বাড়ি যাওয়ার পর আমাকে বাড়িতে উঠতে দেয়া হয়নি। আমার কাকা, জেঠা যারা ছিলেন তারা বলেছিল- আমাকে বাড়িতে জায়গা দিলে আমার বাবা-মাকে সমাজে একঘরে করে রাখবে। তখন আমি ভাবলাম- আমার জন্য সবার এই শাস্তি পেতে হবে কেন। এরপর বাড়ি থেকে চলে আসি। সিনেমায় কাজ শুরু করে দেই।

কীভাবে অভিনয়ে আসা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই অভিনয় আমার ভালো লাগতো। রাজ্জাক ভাই, শাবানা আপা, কবরী আপার অভিনয় দেখতাম। তখন থেকেই অভিনয়ের প্রতি আমার ঝোঁক। পঞ্চম শ্রেণিতে ওঠার পর স্কুল পালিয়ে ‘মালেকা বানু’ সিনেমার শুটিং দেখেতে গিয়েছিলাম। বাড়ি ফেরার পর মায়ের মার খেলাম। এর পরই জিদ ধরলাম আমি অভিনয় করবো। কিছুদিন পর বাড়ি থেকে পালিয়ে এফডিসিতে চলে আসলাম। পরিচালক সিরাজুল ইসলামকে অনুরোধ করি- আমি তো আর বাড়ি ফিরে যেতে পারব না, সুতরাং আপনি আমাকে কাজ দেন। তখন তিনিই আমাকে প্রথম কাজ দেন। প্রথম ১৩০টি সিনেমায় কমেডি অভিনয় করেছি। এরপর খল চরিত্রে অভিনয় শুরু করি।’

দুলারী এখন পর্যন্ত বিয়ে করেননি। কেন বিয়ে করেননি জানতে চাইলে তিনি বলেন, ‘বিয়ে করার মতো কাউকে পাইনি। তাই আমি বিয়ে করিনি। আমি যে রকম পুরুষ জীবনে চাই, সে রকম পাইনি। আমার মনের মতো হতে হবে, আমাকে অভিনয় করতে দিতে হবে।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD