শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম :

হৃতিককে নিয়ে যে কথা জানালেন সাবেক স্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

হৃতিকের বোন সুনয়নার জন্মদিন ছিল রোববার। প্রতিবারই এ অনুষ্ঠানে আমন্ত্রণ পান হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজানা খান।

রোববারের সেই জন্মদিনের পার্টির কিছু ছবি শেয়ার করে সুজানা লিখেছেন— কিছু বন্ধন যে চিরকালীন। ডার্লিং নিকো। হাসি তোমায় সারাজীবন ঘিরে থাকুক।

খাতাকলমে হৃতিক রোশন তার সাবেক স্বামী। অথচ তার সঙ্গেই বন্ধনকে ‘চিরকালীন’ বলে আখ্যা দিলেন সুজানা খান। শুধু হৃতিকের সঙ্গেই বা কেন, তার পরিবার, তার বোনের সঙ্গেও সুজানার সম্পর্ক দৃঢ়— এমনটিই জানান তিনি।

তবে শুধু যে হৃতিকের বাড়ির অনুষ্ঠানে সুজানা আমন্ত্রিত থাকেন, এমনটি নয়; এই মাসের শুরুতেই সুজানার বাবার জন্মদিনে আমন্ত্রিত ছিলেন হৃতিক। তিনি হাজিরও ছিলেন। প্রতিটা জন্মদিনে দুজনে দুজনকে শুভেচ্ছাও জানান নিয়ম মেনে, দুই সন্তান হৃদান ও রেয়ানকে নিয়ে যান ছুটি কাটাতেও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD