শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত, একই পরিবারের ৪ জন ‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’ ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন

১০ বছর ধরে যে রোগে ভুগছেন অনিল কাপুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

বলিউড অভিনেতা অনিল কাপুর। বয়স ষাটের কোঠা পার হলেও এখনো যেন চির তরুণ। কিন্তু গত ১০ বছর ধরে ‘অ্যাকিলিস টেন্ডন’ রোগে ভুগছেন এই অভিনেতা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন অনিল কাপুর। এতে তাকে স্কিপিং বা দড়ি লাফ করতে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গত ১০ বছর ধরে অ্যাকিলিস টেন্ডন রোগে ভুগছি। বিশ্বের নানা জায়গায় চিকিৎসককে দেখিয়েছি। তারা বলেছেন, অস্ত্রোপচারই এই রোগমুক্তির একমাত্র উপায়। যদিও ডা. মুলার অস্ত্রোপচার ছাড়াই কিছু নতুন চিকিৎসার মাধ্যমে খোঁড়াতে থাকা আমাকে হাঁটতে এবং অবশেষে স্কিপিংয়ের মতো পরিস্থিতিতে নিয়ে এসেছেন।’

‘অ্যাকিলিস টেন্ডন’ রোগে হাঁটুর নীচে ও গোড়ালির টিস্যু ক্ষয় হতে থাকে। এক সময় হাঁটা বন্ধ হয়ে যায়। সম্প্রতি টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এই রোগে ভুগছেন বলে জানিয়েছেন। এজন্য ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

অনিল কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মালাং’। করন জোহরের ‘তখত’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে সম্রাট শাহজাহানের চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করবেন— কারিনা কাপুর খান, রণবীর সিং, আলিয়া ভাট, জানভি কাপুর, ভূমি পেডনেকার, ভিকি কৌশল প্রমুখ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD