সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

১৪ দিন শুটিংয়ে অক্ষয় নিচ্ছেন ৩৫ কোটি টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

একেই বলে আকাশছোঁয়া পারিশ্রমিক। মাত্র ১৪ দিনের জন্য এক বড়সড় অঙ্গের চেক নিচ্ছেন অক্ষয় কুমার। আনন্দ এল রাই পরিচালিত ‘আতরঙ্গি রে’ ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে। একটা ছোট চরিত্রে। সে জন্য সব মিলিয়ে মাত্র ১৪ দিন শুটিং করতে হবে তাঁকে।

‘জিরো’ ছবির ব্যর্থতা কাটিয়ে আনন্দ এল রাই এক মজাদার ছবি আনতে চলেছেন। ঢাকঢোল পিটিয়ে তিনি তাঁর আগামী ছবি ‘আতরঙ্গি রে’র কথা ঘোষণা দেন। তাঁর পরিচালিত এই ছবিতে দক্ষিণের নায়ক ধানুশ আর সারা আলী খানের জুটি দেখা যাবে। ধানুশ এর আগে আনন্দের সুপারহিট ‘রঞ্জনা’ ছবিতে সোনম কাপুরের বিপরীতে কাজ করেছেন। ‘আতরঙ্গি রে’ ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে অক্ষয় কুমারকে। আর সে জন্য ১৪ দিন শুটিংয়ে বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই বলিউড সুপারস্টার। সাধারণত, অক্ষয় কুমারের পারিশ্রমিক নির্ধারিত হয় দিন হিসাবে। দিনপ্রতি শুটিংয়ের জন্য তিনি ১ কোটি ১৫ লাখ টাকার বেশি নেন। কিন্তু সাধারণত অক্ষয় কুমার মুখ্য চরিত্র ছাড়া অভিনয় করেন না। সে জন্য দ্বিগুণেরও বেশি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। জানা গেছে, আনন্দ তাঁর এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে একজন বড় সুপারস্টারকে চেয়েছিলেন। তাই এই চরিত্রের জন্য আনন্দ প্রথমে হৃতিক রোশনকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কোনো কারণবশত হৃতিক ছবিটি করতে পারেননি। এরপর জাতীয় পুরস্কারজয়ী অক্ষয় কুমারকে প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। কারণ, অক্ষয় আনন্দকে খুবই সম্মান করেন। তাই তিনি এই পরিচালককে ‘না’ বলতে পারেননি। আর টাকার অঙ্কটাও যে নেহাত ফিরিয়ে দেওয়ার মতো নয়!

খবর অনুযায়ী, আগামী মাসে ‘বেল বটম’ ছবির শুটিংয়ের জন্য লন্ডনে যাবেন অক্ষয়। এরপর তিনি একসঙ্গে ‘আতরঙ্গি রে’ ও ‘পৃথ্বীরাজ’ ছবি দুটির শুটিং করবেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD