শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :

২০২১ সালের বড়দিনে মুক্তি পাবে আমিরের ‘লাল সিং চাড্ডা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

মহামারি করোনাভাইরাসের কারণে এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে প্রেক্ষাগৃহগুলো। যার ফলে এ বছর বেশ কয়েকটি ছবি মুক্তির তারিখ পিছিয়ে গেছে। আবার কেউ কেউ প্রেক্ষাগৃহগুলো চালু হওয়ার আশায় না থেকে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দিয়ে দিচ্ছে তাদের নির্মিত ছবিগুলো। তবে এই পথে হাঁটতে নারাজ আমির খান।

এ বছরের বড়দিনে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাওয়ার কথা ছিলো আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ এটি। কিন্তু করোনার কারণে পিছিয়ে দেওয়া হলো এর মুক্তির তারিখ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- ২০২১ সালের বড়দিনে মুক্তি দেওয়া হবে ‘লাল সিং চাড্ডা’।

‘লাল সিং চাড্ডা’ চিত্রনাট্য লিখেছেন অতুল কুলকার্নি। আদভেত চন্দন পরিচালিত ছবিটিতে আমির খানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD