মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

২০ বছর চেষ্টার পর অক্ষয়ের উত্তর পেলেন ভক্ত!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

বর্তমানে যোগাযোগের জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটস অ্যাপ, ভাইবারসহ রয়েছে অসংখ্য মাধ্যম। যা দিয়ে এখন খুব সহজেই একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে পারে।

তবে ১৫ থেকে ২০ বছর আগে যোগাযোগের জন্য কিন্তু এতো মাধ্যম ছিলো না। ফলে চিঠির মাধ্যমেই মনের ভাব প্রকাশ করতো মানুষ। পাঠাতো সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার সংবাদ।

কিন্তু এখনও এমন অনেকে রয়েছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের থেকে চিঠি লিখতে বেশি পছন্দ করেন। সম্প্রতি খুঁজে পাওয়া গেলো এমনই একজনকে। যিনি বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের অন্ধভক্ত।

দেবশ্রী নামের ওই ভক্ত গত ২০ বছর ধরে অক্ষয় কুমারকে চিঠি লিখে আসছেন। কিন্তু কোনটির জবাব পাননি কখনও। তাই বাধ্য হয়ে গত ৯ আগস্ট টুইটারে বলিউডের এই অভিনেতাকে নিয়ে একটি পোস্ট করেছেন তিনি।

ওই পোস্টে দেবশ্রী লিখেছেন- “প্রিয় অক্ষয় কুমার স্যার। গত ২০ বছর ধরে আমি আপনার বাড়ির ঠিকানায় চিঠি পাঠিয়েছি। কিন্তু এখন টুইটারে আসতে হলো। শুধুমাত্র আপনার জন্য। আশা করছি আপনি আমার নিঃস্বার্থ ভালোবাসা বুঝতে পারবেন। দয়া করে আমাকে শুভেচ্ছা জানিয়ে আমার মুখে হাসি ফোঁটান। কারণ আজ আমার জন্মদিন।”

চমকপ্রদ তথ্য হলো- গত ২০ বছরে দেবশ্রীর পাঠানো কোন চিঠির উত্তর না দিলেও তার টুইটের জবাব ঠিকই দিয়েছেন অক্ষয়। তিনি তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন- “প্রিয় দেবশ্রী তোমার জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমার সব ইচ্ছে পূরণ হোক। আশা করছি এটি তোমার মুখে হাসি ফোটাবে। ভালোবাসা ও আর্শীবাদ রইলো।”

অক্ষয় কুমারের এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন ‘সূর্যবংশী’ ছবির কাজ নিয়ে। এছাড়াও এই খিলাড়ি তারকা হাতে রয়েছে ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’র কাজ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD