মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

৩ লাখ অভিবাসী শ্রমিককে চাকরি দিচ্ছেন সনু সুদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে অভিবাসী শ্রমিকদের নিজ বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য নিজের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন সনু সুদ। এছাড়া ভারতে লকডাউন চলাকালীন বেশ কয়েকটি বাস ভাড়া করে অভিবাসী শ্রমিকদের বাড়ি পাঠিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ছিলো সনুর ৪৭তম জন্মদিন। এদিন অভিবাসী শ্রমিকদের নিয়ে একটি বিশেষ ঘোষণা দিয়েছেন বলিউডের এই অভিনেতা।

৩ লাখ অভিবাসী শ্রমিককে চাকরি দেওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন- “আমার জন্মদিনে আমার পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস… প্রবাসী রোজগার ডটকমের জন্য তিন লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছি। যেখানে অভিবাসীরা কাজ করবেন। এখান থেকে ভালো মজুরি, পিএফ, ইএসআই এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে।”

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD