সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

৫০ পয়সা কমলো ডলারের দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

দেশের মধ্যে ডলারের তীব্র সংকট চলছে। সংকট মোকাবিলায় নেওয়া কোনো পদক্ষেপই কাজে আসছে না। ডলার কিনতে মরিয়া ব্যাংকগুলো। কোন কোন ব্যাংক ১২১ থেকে ১২২ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্স কিনছে। চরম সংকটের মধ্যেই এবার ডলারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি
ডলারে ৫০ পয়সা করে কমিয়ে আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা এবং রপ্তানি ও রেমিট্যান্সে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদার যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় মধ্যস্থতা করে বাংলাদেশ ব্যাংক।

এবিবির চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন গণমাধ্যমকে জানান, বাণিজ্য ঘাটতি কমে এসেছে। নেট ওপেন পজিশন বা এনওপি ইতিবাচক, বিদেশি ব্যাংকের কাছে বকেয়াও কমে এসেছে। এখন আর্থিক হিসাবে ঘাটতিটাই বৈদেশিক
মুদ্রার প্রধান চ্যালেঞ্জ। প্রতি মাসে ডলার কেনাবেচার দর বাড়ানো হবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD