শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :

৫ কোটি ২৫ লাখে শাহরুখ খানকে কিনলেন প্রীতি জিনতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

নিলামে ওঠার আগ পর্যন্ত তার নামই হয়তো সিংহভাগ ক্রিকেটপ্রেমী জানতেন না। শাহরুখ খান নামে বলিউডে একজন সুপারস্টার আছেন। আইপিএলে তার দলও আছে। তবে ক্রিকেটার শাহরুখ খান আজকের আইপিএল নিলামে ছোটখাট ঝড় তুলে দিলেন। শেষ পর্যন্ত তাকে কিনেছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। সেটাও ৫ কোটি ২৫ লাখে!

কে এই শাহরুখ খান? ২৭ বছর ২৬৭ দিন বয়সী তামিলনাড়ুর এই ক্রিকেটার কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ৫টি প্রথম শ্রেণীর ম্যাচের ৯ ইনিংসে দুই ফিফটিতে সংগ্রহ করেছেন ২৩১ রান। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯২*। স্ট্রাইক রেট ৫১.৯১। এক ওভার বল করে কোনো উইকেট পাননি। ২০টি লিস্ট ‘এ’ ম্যাচের ১২ ইনিংসে ৩৫.৭৫ গড়ে করেছেন ২৮৬ রান। সর্বোচ্চ ৬৯*। স্ট্রাইক রেট ১১৪.৪০। ৪ ইনিংস বল করে নিয়েছেন ৩ উইকেট।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যেই নজর কেড়েছেন তামিলনাড়ুর ক্রিকেটার শাহরুখ খান। টি-২০ ক্রিকেটে ৩১ ম্যাচে করেছেন ২৯৩ রান। স্ট্রাইক রেট ১৩১। মূলত এই কারণেই শাহরুখ খানকে নিয়ে আইপিএল দলগুলোর এত আগ্রহ দেখা গেল নিলামে। এবারের নিলামে সর্বোচ্চ ১৬.২৫ কোটি দর পেয়েছেন প্রোটিয়া অল-রাউন্ডার ক্রিস মরিস।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD