বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

৫ বছরের মার্কিন ভিসা পেলেন সঞ্জয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানার পরই উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্ক যাওয়ার কথা ছিলো সঞ্জয় দত্তের। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে ভিসা জটিলতা হওয়ায় সেখানে যেতে পারেননি বলিউডের এই অভিনেতা।

ফলে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়া শুরু করেন সঞ্জয় দত্ত। এরইমধ্যে পাওয়া গেলো সুখবরটি। ৬১ বছর বয়সী এই তারকা ৫ বছরের মার্কিন ভিসা পেয়েছেন।

৫ বছরের মার্কিন ভিসা পাওয়ার ফলে সঞ্জয় দত্ত এখন যে কোন সময় উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্কে পাড়ি দিতে পারবেন।

শ্বাসকষ্টজনিত সমস্যা ও বুকে ব্যথা নিয়ে গত ৮ আগস্ট মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ছিলেন আইসিইউতে। সেখানে দু’দিন থাকার পর ১০ আগস্ট বাড়ি ফিরেছেন তিনি।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ১১ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছে সঞ্জয় দত্ত। যেখানে তিনি লিখেছেন- ‌“হ্যালো বন্ধুরা। চিকিৎসার জন্য কাজ থেকে কিছুদিনের বিরতি নিচ্ছি। আমার পরিবার ও বন্ধুরা সবাই আমার পাশে আছে। শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ রইলো, কেউ দুশ্চিন্তা করবেন না। সবার ভালোবাসায় শিগগিরই ফিরে আসবো।”

এই ঘোষণার পরই জানা যায়, বলিউডের এই অভিনেতা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে এটি তৃতীয় পর্যায়ে আছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD