শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :

‌‘বিগ বস’র ঘরে শামিতা শেঠি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

গত মাসে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। বোনের স্বামীর পাশাপাশি বারবার খবরের শিরোনামে এসেছিলো অভিনেত্রী শামিতা শেঠির নামটিও। তবে সব আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে ‘বিগ বস’-এর ঘরে পা রাখলেন শামিতা।

সম্প্রতি যাত্রা শুরু করেছে ‘বিগ বস ওটিটি’। তবে এবার নির্মাতারা নিয়ে এসেছেন অভিনব টুইস্ট। ৬ সপ্তাহ ওটিটি প্ল্যাটফর্ম বুট (VOOT)-এ দেখানো হবে ‘বিগ বস ১৫’। তারপর তা সরিয়ে দেওয়া হবে কালার্সে। ‘বিগ বস ওটিটি’র সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন করণ জোহর। এখান থেকে যারা মূল ঘরে প্রবেশ করবেন, তাদের নিয়ে শো চালাবেন সালমান খান।

আর এবারের ‘বিগ বস’র অন্যতম বড় আকর্ষণ নিঃসন্দেহে শমিতা শেঠি।

‘বিগ বস ওটিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজে করণ জোহরকে শমিতা জানান, “আমরা যখন শ্বাস নেওয়া ছাড়ি না, তো কাজ কীভাবে ছাড়বো। আমার কাছে ‘বিগ বস’-এর অফার অনেক আগে এসেছিলো। আমি কথা দিয়ে দিয়েছিলাম। তারপর এতো কিছু হয়ে গেলো (অবশ্যই এখানে রাজ কুন্দ্রার ওপর পর্নো ছবি বানানোর অভিযোগ, রাজের জেলে থাকার কথা বলেছেন তিনি), তখন একবার ভাবলাম তাহলে হয়তো এখন আমার শোতে যাওয়া ঠিক হবে না। তারপর ভাবলাম, আমি তো কথা দিয়ে দিয়েছি।”

এরপর মজার ছলে শামিতা আরও বলেন, ‘একবার যো ম্যায়নে কমিটমেন্ট করতি হু, তো ফির ম্যায় খুদ কি ভি নেহি শুনতি।’

‘বিগ বস ওটিটি’-র ঘরে শমিতার সঙ্গে এবার দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ রাকেশ বোপাট, করণ নাথ, জিশান খান, পঞ্জাবি গায়ক মিলিন্দ গাবা, কোরিওগ্রাফার নিশান্ত ভাট, ফিটনেস ট্রেনার প্রতীক সহজপাল, মডেল-অভিনেত্রী উরফি জাভেদ, গায়িকা নেহা ভসিন, সোশ্যাল মিডিয়া স্টার মুসকান জাট্টান, ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিংকে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD