শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

‘বরবাদ’ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, কুয়ালালামপুরে শাকিব খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

জমকালো আয়োজনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ এর সিজন থ্রী। কুয়ালালামপুররের উইসমা এমসিএ’র অনুষ্ঠানকে ঘিরে শুরু থেকেই উৎসাহ কৌতুহল নিয়ে অপেক্ষা করছিলেন প্রবাসীরা। পুরো অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ঢালিউড কিং শাকিব খান।
অনুষ্ঠানে যোগ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন শাকিব।

এসময় তিনি বলেন, শিগগিরই রিলিজ হবে বিগ বাজেটের মুভি “বরবাদ”, আমি আশাবাদী ছবিটা মুক্তি পেলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বরবাদ ছবির  প্রযোজক হচ্ছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি।

ছবিটি মুম্বাইয়ে শুটিং হচ্ছে। শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে প্রবাসী ভাই বোনেরা যেভাবে ভালোবাসা দিয়ে বাংলা সিনেমা কে এগিয়ে নিয়ে যাচ্ছে এভাবেই বাংলা সিনেমা এগিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রিয় তারকাদের এক নজর দেখতে প্রবাসীদের উপচে পড়া ভীড় ছিল চোঁখে পড়ার মতো। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির পারফরমেন্স মন কাড়ে দর্শকদের। সংগীতশিল্পী পুলক অধিকারীর একের পর এক গানে বুঁদ হয়ে যায় এমসিএর ইনডোর অডিটোরিয়ামের হাজার চারেক
প্রবাসী। গান পরিবেশন করেন কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলাও। দর্শক বন্দনা কুড়ায় মডেল ও অভিনেতত্রী প্রিয়াঙ্কা জামান ও মিম চৌধুরি’র দলিয় নৃত্য।

এ আয়োজনে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্য থেকে বেশ কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলো রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্ট। অনুষ্ঠান শেষে মালয়েশিয়া প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন শাকিব খান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD