শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম :

এবার বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

বিজেপি থেকে পদত্যাগ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে এক টুইটবার্তায় তিনি এ ঘোষণা দেন।

সম্প্রতি বিধাসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন তিনি। কিন্তু বিজেপির প্রতীক নিয়ে নির্বাচনে কোনো সুবিধা করতে পারেননি দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর থেকেই শ্রাবন্তীর সঙ্গে বিজেপির দূরত্ব বাড়তে থাকে। অবশেষে দল ছেড়ে দিলেন অভিনেত্রী।

দল ছাড়ার কথা ঘোষণা করে শ্রাবন্তী টুইটবার্তায় লেখেন, ‘পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD