শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :

আলিয়ার বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার বিরুদ্ধে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগ উঠেছে।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) হেল্‌থ কমিটির চেয়ার‌ম্যান রাজুল প্যাটেল ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি এই অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনাও দিয়েছেন।

রাজুল প্যাটেল বলেন, ‘আমি পাবলিক হেল্‌থ ডিপার্টমেন্টের ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনারকে আলিয়ার বিরুদ্ধে আইসোলেশন আইন ভাঙার অভিযোগে মামলা দায়েরের নির্দেশ দিয়েছি। তিনি অনেক মানুষের কাছে রোল মডেল। তার দায়িত্বশীল আচরণ করা উচিত। সকলের জন্য আইন সমান।’

সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পোস্টার প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন আলিয়া। তার সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক আয়ান মুখার্জি ও অভিনেতা রণবীর কাপুর। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের দেওয়া তথ্য মতে, আলিয়ার ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল কিন্তু সেটি না করেই তিনি দিল্লি গিয়েছিলেন। এখন আবার মুম্বাইয়ে ফিরেছেন।

বর্তমানে আলিয়ার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়াও সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া করন জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয় করছেন আলিয়া। এখানেই শেষ নয়, তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রথম সিনেমা নির্মাণের কাজও শুরু করেছেন। ‘ডার্লিং’ নামের এই সিনেমা আলিয়ার সঙ্গে সহ-প্রযোজনা করছে শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD