শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

নিউ জিল্যান্ড সিরিজের ভাগ্য নির্ধারণ ২১ ডিসেম্বর: পাপন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউ জিল্যান্ডে। তবে করোনাভাইরাসের কারণে এই সিরিজটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিউ জিল্যান্ড সরকারের কড়াকাড়ির কারণে শেষ পর্যন্ত এই সফর শেষ না করেই দেশে ফিরে আসতে পারে বাংলাদেশ।

নিউ জিল্যান্ড সিরিজ নিয়ে উদ্ভুত পরিস্থিতির বিষয়ে আলোচনা করতে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক জরুরি সভা ডাকে। সেই সভায় অংশ নেন সভাপতি নাজমুল হাসান পাপনও। সভা শেষে তিনি জানিয়েছেন নিউ জিল্যান্ড সিরিজের ভাগ্য নির্ধারিত হবে ২১ ডিসেম্বরের পর।

এ বিষয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশ নিউ জিল্যান্ডে দুই টেস্ট খেলবে কিনা সেটা চূড়ান্ত হবে আগামী ২১ ডিসেম্বর। সেদিন বাংলাদেশ দলের কোভিড টেস্ট হবে। কোভিড টেস্টে সবাই নেগেটিভ হলে বাংলাদেশ সিরিজ চালিয়ে যাবে। যদি বাংলাদেশের কারো পজিটিভ আসে তাহলে নিউ জিল্যান্ডে কোয়ারান্টাইন বাড়বে। তখন সিরিজ খেলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD