শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :

বাগদান সারলেন ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগী সায়েলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’র দ্বিতীয় রানার-আপ ছিলেন সায়েলি কাম্বলে। ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন একটি খুশির সংবাদ। দীর্ঘদিনের প্রেমিক ধাওয়ালের সঙ্গে বাগদানের কাজটি সম্পন্ন করেছেন সায়েলি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাগদান অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সায়েলি ও তার বাগদত্ত্বা ধাওয়াল।

পাশাপাশি বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে সায়েলির ফ্যান পেজে। যেখানে ধাওয়াল ও সায়েলি হাঁটু গেড়ে একে অপরের অনামিকায় আংটি পরিয়েছেন।

বিশেষ এই দিনটিতে সায়েলি পরেছিলেন বেবি পিঙ্ক লেহেঙ্গা চোলি এবং ধাওয়ালের পরনে ছিলো নীল রঙের শেরওয়ানি।

সায়েলি-ধাওয়াল তাদের জীবনের বিশেষ এই দিনটিতে ইন্ডিয়ান আইডল প্রতিযোগী নিহাল তাওরো, আঞ্জেলি গায়েকওয়াড়, নচিকেত লেলেসহ আরও কয়েকজন বন্ধুনে নিমন্ত্রণ জানিয়েছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD