শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

আলিয়ার নিজের টাকায় কেনা বাড়ি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো কঙ্গনা রনৌতের ৪৮ কোটি রুপি দিয়ে কেনা বাংলোর অন্দরমহলের ছবি।

এবার একটি ভিডিওর মাধ্যমে নিজের টাকায় কেনা বিলাসবহুল বাড়ির অন্দরমহল ঘুরে দেখালেন আলিয়া ভাট। মা সোনি রাজদান ও বোন শাহিন ভাটের সহায়তা নিয়ে এই বাড়িটি সাজিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। যেখানে ২০১৯ সাল থেকে থাকতে শুরু করেছেন তিনি।

নতুন বাড়িতে যাওয়ার পর প্রথম অভিজ্ঞতা কেমন ছিলো নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে আলিয়া বলেন, “আমার নতুন বাড়িতে যাওয়ার অভিজ্ঞতাটি ছিলো দারুণ। কারণ এর মধ্য দিয়ে আমি প্রথম বাবা-মায়ের বাড়ি ছেড়ে আমার নিজের বাড়িতে যাই। প্রথমে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে শাহিনকে আমার সঙ্গে নিয়ে আসি। তবে সে মাঝে মধ্যে আমার এখানে থাকে।”

সাদা রঙ দিয়ে সাজানো হয়েছে আলিয়া ভাটের বাড়ির দেয়ালগুলো। রয়েছে লাইট বক্স। আছে বড় একটি রান্না ঘরও। যেখান থেকে রান্নার ভিডিও করে মাঝে মধ্যে ইউটিউবে শেয়ার করেন ২৭ বছর বয়সী এই তারকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD