শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম :

আসছে বাতিঘরের ‘মাংকি ট্রায়াল’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

কখনো চিন্তা করে দেখেছেন? কেমন লাগতে পারে, যখন চাইলেও আপনি নিজের মনে নিজের মতন করে ভাবতে পারবেন না, বিচার বিশ্লেষণ করে আসতে পারবেন না কোন ফলাফলে? কারণ আপনাকে নিজের মতন করে চিন্তা করতে গেলে লাগবে রাষ্ট্রের অনুমতি!

‘কেমন অনুভূত হতে পারে ওই সময়?’ এই প্রশ্নেরই উত্তর দিতে এবং একজন মুক্তচিন্তার মানুষকে চ্যালেঞ্জ করতে আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ (শুক্রবার), সন্ধ্যা ৭ টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে বাতিঘরের ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’।

১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা “স্কোপস মাংকি ট্রায়াল” এর সত্য ঘটনা অবলম্বনে লেখা গল্পের মূল লেখক জেরম লরেন্স ও রবার্ট এডউইন লি। নাটকটির মঞ্চ রূপ নির্দেশনায় রয়েছে মুক্ত নীল।

গল্পটি ১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা “স্কোপস মাংকি ট্রায়াল”-এর সত্য ঘটনার অবলম্বনে নির্মিত।

১৯২৫ সালে আমেরিকার হিলস বোরো শহরের পাবলিক স্কুল শিক্ষক বার্ট্রাম কেইটস-এর উপর বাটলার আইন লঙ্ঘন করার দায়ে মামলা হয়। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন যা পাবলিক স্কুলের শিক্ষকদের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে।

লেখক, সাংবাদিক ও সমালোচক ই.কে. হর্ন বেকের রিপোর্টিং এর মাধ্যমে এই মামলাটি মিডিয়াতে তীব্রভাবে আলোচিত হয় ও পুরো দেশের মনোযোগ আকর্ষণ করে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্রাডি এবং আসামী পক্ষের আইনজীবী হিসেবে হেনরি ড্রামন্ড আসেন মামলাটি লড়তে।

বিবিধ ঘটনার উত্থান পতনের মধ্য দিয়ে মামলাটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌছায়, যা আদতে আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।

দেশের তারুণ্যদীপ্ত ও সম্ভাবনাময় নাটকের দল ‘বাতিঘর’। এই দল অলিখিত উপাখ্যান, ঊর্নাজাল, হিমুর কল্পিত ডায়রি, র‌্যাডক্লিফ লাইনসহ বেশ কিছু দর্শকপ্রিয় মঞ্চনাটক উপহার দিয়েছে।করোনার সময়ও বাতিঘর নাট্যদল নিজস্ব ভবনে নিয়মিত মহড়া চালিয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে এবার নতুন নাটক ‘মাংকি ট্রায়াল’ নিয়ে হাজির হচ্ছে বাতিঘর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD