শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

‘ক্লিন সেন্ট মার্টিন’ প্রকল্পের উদ্বোধন ১৬ জানুয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ব্লু মেরিন রিসোর্টসের যৌথ উদ্যোগে সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে পরিত্যক্ত প্লাস্টিক বোতল, প্লাস্টিক সংগ্রহ করে ‘ক্লিন সেন্ট মার্টিন’ করার উদ্যোগ নিয়েছে।

আগামী ১৬ জানুয়ারি রোববার সকাল ১১টায় ‘সেন্ট মার্টিন দ্বীপে’ এই প্রকল্পের উদ্বোধন করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়- প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেন্ট মাটিন বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজারের টেকনাফ থানা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত। প্রায় ৮ বর্গ কিলোমিটার জুড়ে থাকা এই দ্বীপটির স্থায়ী বাসিন্দার সংখ্যা প্রায় ৭ হাজার। প্রতি বছর পর্যটন মৌসুমে প্রায় ১ মিলিয়ন পর্যটক পদচিহ্ন আঁকেন স্বপ্নের এই দ্বীপে।

পুরো দ্বীপজুড়ে প্লাস্টিক-ময়লা-আবর্জনার কোন ব্যবস্থা না থাকায় লাখো পর্যটকের যত্রতত্র ফেলে আসা পরিত্যক্ত প্ল্যাস্টিক বোতল, ছোট বড় বিভিন্ন প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের বর্জ্য এর কারণে সুন্দর নয়নাভিরাম দ্বীপটি অপরিচ্ছন্ন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। এর আগে কয়েকবার এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ব্লু মেরিন রিসোর্টস এর যৌথ উদ্যোগে সেন্ট মাটিন সমুদ্র সৈকতে আমরা পরিত্যক্ত প্ল্যাস্টিক বোতল, প্লাস্টিক সংগ্রহ করেছিলোম। কিন্তু বর্তমানে দ্বীপের ভিতরে, সমুদ্র সৈকতে সর্বত্র প্লাস্টিক এবং ময়লা আবর্জনায় ভরে আছে। তাই আবারও দ্বীপটিকে পরিচ্ছন্ন রাখতে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ব্লু মেরিন রিসোর্টস ক্লিন সেন্ট মাটিন প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় দক্ষ ও প্রশিক্ষিত পরিচ্ছন্নতাকর্মী বাহিনীর নিয়মিত পরিচর্যায় ওয়েস্ট ম্যানেজমেন্ট এর মাধ্যমে দ্বীপটিকে ঝকঝকে পরিপাটি করে তোলাই আমাদের লক্ষ্য।

আমাদের প্রত্যাশা ও আবেদন এই যে, পরিবেশ রক্ষা ও পরিষ্কার, পরিচ্ছন্ন, সুন্দর নয়নাভিরাম ক্লিন সেন্ট মাটিন গড়ে তোলা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD