শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম :

সালমানকে নিয়ে জেরিনের বিস্ফোরক মন্তব্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

সালমান খানের উদার মনের কথা কারও অজানা নয়। এই সুপারস্টারের হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অসংখ্য অভিনেত্রী। যে তালিকায় রয়েছেন স্নেহা উল্লাল, ওয়ারিনা হুসেইন, জেরিন খান, ডেইজি শাহসহ অনেকেই।

সালমান খানের হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে আসা অভিনেত্রীদের কেউ কেউ সফলতার চূড়ায় পৌঁছে গিয়েছেন কেউ আবার এখনও পর্যন্ত পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি। আর এ তালিকায় রয়েছেন জেরিন খান। বলিউডে এক দশক কাটিয়ে দেওয়ার পরও প্রথম সারির নায়িকার তালিকায় নিজের নাম তুলতে সফল হননি তিনি।

এদিকে, যার হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে জেরিনের অভিষেক হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

সালমানের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলার পাশাপাশি জানালেন তাকে ছাড়াও এই ইন্ডাস্ট্রি দিব্যি চলে যাবে। অনায়াসে তার জায়গা অন্য কেউ দখল করে নিতে পারেন। বলি সুন্দরীর কথায়, “প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী না হলে ইন্ডাস্ট্রি আপনাকে পাত্তা দেবে না।”

সালমানের সাহায্য নিতে নারাজ জানিয়ে জেরিন খান বলেন, “আমি সালমানের পোষা বাঁদর হয়ে থাকতে নারাজ। সবসময় তার কাঁধে চড়ে ঘুরে বেড়াব, তাকে জ্বালাব, এই বিষয়টাতেই বড্ড আপত্তি রয়েছে আমার। আমি জানি, সালমানকে একটি ফোন করলেই ছুটে আসবে। কিন্তু সেই সুযোগ নিয়ে তাকে আমি জ্বালাব কেন? আর একটা কথা, আমার ক্যারিয়ারে সবকিছুর সঙ্গে যদি সালমানের নাম জড়ানো হয়, তবে তো তা আমার বহু দিনের পরিশ্রমকেও একভাবে ছোট করা হয়।”

‘বীর’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন জেরিন খান। এতে তার বিপরীতে ছিলেন সালমান খান। এরপর একই বছর ‘রেডি’ ছবিতে সালমানের সঙ্গে একটি আইটেম গানে অভিনয় করেন জেরিন। পরে ‘হাউসফুল টু’, ‘হেট স্টোরি’তে দেখা গেছে তাকে। কাজ করেছেন তামিল সিনেমাতেও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD