শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম :

মৌনি-সুরজকে মিষ্টি বার্তা আলিয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

নতুন জীবন শুরু করেছেন মৌনি রায়। এই বলিউড অভিনেত্রী বৃহস্পতিবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। দুবাইয়ের ব্যাংকার সুরজ নামবিয়ারকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবনসঙ্গী করে নিলেন বাঙালি এ কন্যা।

বলিউড লাইফের খবরে বলা হয়েছে— গোয়ার পাঁচতারকা হোটেলে বসেছিল তাদের বিয়ের আসর। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু বিশেষ রঙিন মুহূর্তের ছবি পোস্ট করেছেন মৌনি। এতে দেখা গেল বিয়েতে চাঁদেরহাট বসেছিল। অনেক সেলিব্রিটি এতে উপস্থিত ছিলেন।

মৌনি রায়কে নতুন জীবনে শুভেচ্ছা জানিয়ে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ভরিয়ে দিয়েছেন ভক্ত-শুভানুধ্যায়ীরা। বলিউড নায়িকা আলিয়া ভাটও নতুন দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

ইনস্টাগ্রামে আলিয়া একটি মিষ্টি বার্তা দিয়েছেন মৌনি ও সুরজকে। ‘অভিনন্দন মৌনি। তোমাকে অনেক সুন্দর ও আনন্দিত দেখাচ্ছে!!! বিশ্বের সব ভালোবাসা তুমি ও তোমার জীবনসঙ্গীর জন্য!’

মৌনি ও সুরজের বিয়ে হয় দুই প্রথা মেনে। প্রথমে মালায়া ঐতিহ্য অনুযায়ী বিয়েবন্ধনে আবদ্ধ হন পরে বাঙালি রীতি মেনে বিয়ে হয়।

বৃহস্পতিবার বিয়ের ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন মৌনি। লিখেছেন— ‘সবশেষে আমি তাকে পেয়েছি। দু’হাত এক হয়েছে। আমার বন্ধু ও পরিবারের আশীর্বাদে। আমরা এখন বিবাহিত।
বিয়ের অনুষ্ঠানে মৌনি সুরজ নেচেছেন। সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। মেহেন্দি হায় রেচনে ওয়ালি, হাতুন মেইন ঘেরি লালি’ গানের তালে তালে মৌনি সুরজের নাচ সবাইকে মুগ্ধ করেছে।

দুবছর আগে সম্পর্কে জড়ান মৌনি ও সুরজ। মৌনি স্বামী দুবাইভিত্তিক ব্যবসায়ী। মুম্বাইতে তাদের বিয়েপরবর্তী সংবর্ধনা হবে।
এদিকে সিনেমায় ব্যস্ত হয়ে পড়ছেন মৌনি। ব্রহ্মাস্ত্র সিনেমায় দেখা যাবে তাকে। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD