শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

দ্বিগুণ দামে ফের মুস্তাফিজের সঙ্গী সাকারিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

পঞ্চদশ আইপিএলের মেগা নিলামে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের কাটার মাস্টারকে এবার বেস প্রাইস দুই কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আগের আসরে দ্য ফিজ খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। এবার নতুন দলে তিনি পেয়ে গেলেন পুরনো বন্ধু চেতন সাকারিয়াকে।

নিলামের দ্বিতীয় দিনে আজ রবিবার তরুণ পেসার চেতন সাকারিয়াকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের গত আসরে তাকে ১.২ কোটি রুপিতে দলে নিয়েছিল রাজস্থান। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে সেই আস্থার প্রতিদানও দেন সাকারিয়া। এবার ২৪ বছর বয়সী এই বাঁহাতি পেসারের জন্য দিল্লি খরচ করেছে চার কোটি ২০ লাখ রুপি।

মুস্তাফিজের সঙ্গে বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল সাকারিয়ার। গত আসরে মুস্তাফিজও দুর্দান্ত পারফরম্যান্স করে প্রতিটি ম্যাচে খেলেছেন। সেবার সাকারিয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মুস্তাফিজের সাথে সব সময় কথা হয়। আমাদের অনেক কিছু শেখান। তাঁর চিন্তাভাবনা অনেক পরিষ্কার। নিজের পরিকল্পনায় সব সময় বিশ্বাস রাখেন। কোন পরিস্থিতিতে কী করতে হবে বুঝতে পারেন এবং আমাদের বলেন। ‘

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD