রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

দেশে করোনায় মৃত্যু বাড়ল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৯০৭ জন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৩৪ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৫৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ২৪। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৪ জন নারী। এ সময়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন।

এর আগে ১৫ ফেব্রুয়ারি ৩৪ জন এবং ১৬ জানুয়ারি ১৫ জন করোনা রোগীর মৃত্যুর পাওয়া গিয়েছিল।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD