শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

প্রথম ওয়ানডেতে টস ভাগ্যটা সহায় ছিল না বাংলাদেশ ক্যাপ্টেন তামিম ইকবালের। তবে মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের জাদুকরী ব্যাটিংয়ে শুরুর দিকের ধ্বংসস্তূপ পেরিয়ে অবিশ্বাস্য জয় তুলে নেয় টাইগাররা।

তবে আজ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস ভাগ্যটা কথা বলেছে লাল-সবুজের প্রতিনিধিদের পক্ষে। তাইতো টস জিতেই ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের আরও একটি আখ্যান রচনা করে টাইগাররা নিজেদের করে রাখতে চায় সিরিজ।

এক ম্যাচ হাতে রেখে শুধু সিরিজ নিশ্চিত করতে চায় না তামিম-সাকিবরা। আরও একটি জয়ের সঙ্গে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে উঠে যেতে চায় দেশের ছেলেরা। লিগের পয়েন্ট তালিকার শীর্ষ স্থান থেকে বাংলার দামাল ক্রিকেটাররা হটিয়ে দিতে চায় ইংল্যান্ডকে।

বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। প্রথম ওয়ানডের উইনিং কম্বিনেশন অটুট রেখেছে টাইগাররা। প্রথম ওয়ানডের অপরিবর্তিত দল নিয়েই আজ মাঠে নামছে স্বাগতিকরা।

আফগানিস্তানের একাদশে তিনটি বদল এসেছে। দল থেকে ছিটকে গেছেন ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমেদজাই ও গুলবাদিন নাইব। তাদের বদলে দলে জায়গা করে নিয়েছেন ফরিদ আহমেদ, রিয়াজ হাসান ও আজমাতুল্লাহ ওমরজাই।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD