শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

রশিদ-নবীর ঘূর্ণিতে দুইশোর নিচে আটকে গেল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

২-০ ব্যবধানে সিরিজ জিতে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটা নিয়ম রক্ষার হলেও গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট রয়েছে। তাই তো জয়ী একাদশে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা।

গত দুই ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপাকে পড়ে টাইগাররা, তাতে ১৯২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। ব্যাট করতে নেমে ১১তম ওভারের প্রথম বলে ফজল ফারুকীর বলে বোল্ড হয়ে তামিম ইকবাল সাজঘরে ফেরেন ১১ (২৫) রান করে। চলতি সিরিজের তিন ম্যাচেই ফারুকীর বলে কাটা পড়েন তামিম।

দলীয় ৪৩ রানে ওপেনিং জুটি ভাঙার পর লিটন দাস ও সাকিব আল হাসান মিলে যোগ করেন ৬১ রান। সাকিব আজ প্রথম থেকেই রানের জন্য মরিয়া ছিলেন তবে আজমতউল্লাহ ওমরয়াইয়ের বলে বোল্ড হয়ে আটকে যান ৩৬ বলে ৩০ রান করে।

সাকিবের পর দ্রুত বিদায় নেন মুশফিকুর রহিম। আগের ম্যাচে ৮৬ রানের ইনিংস খেলা মুশফিককে ৭ রানে ফেরান রশিদ খান। ইয়াসির আলীকেও (১) সাজঘরে ফেরান রশিদ।

দারুণ ছন্দে থাকা লিটন দাস একপাশ আগলে রেখে এগোচ্ছিলেন শতকের পথে। তবে খেই হারান মুজিব উর রহমানের বলে স্লগ সুইফ খেলতে গিয়ে। ১১৩ বলে ৭টি চারে ৮৬ রান করে লিটন ক্যাচ দেন গুলবাদিন নাইবের হাতে।

লিটনের ফেরার পর কেবল মাহমুদউল্লাহ রিয়াদ ছুঁতে পারেন দুই অংকের রান। আফিফ হোসেন ৫, মেহেদী মিরাজ ৬, তাসকিন আহমেদ ০, শরিফুল ইসলাম ৭ রানের ফেরেন সাজঘরে। মাহমুদউল্লাহ অপরাজিত থেকে যান ২৯ (৫৩) রানে।

আফগানদের পক্ষে ৩ উইকেট নেন রশিদ খান। ২ উইকেট নেন মোহাম্মদ নবী। ১টি করে উইকেট নেন ফজল হক, আজমতউল্লাহ ওমরযাই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD